chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে হঠাৎ বাড়লো সবজির দাম

বাজারে হঠাৎ করে বেড়েছে সব ধরনের সবজির দাম। প্রতি কেজি সবজি বিক্রি হচ্ছে আগের থেকে বেশি দামে। শুক্রবার (১৩ জুন) চট্টগ্রামের বেশ কয়েকটি বাজারে খবর নিয়ে এমন তথ্য  জানা গেছে।

জানা গেছে, করলা প্রতি কেজি ৮০ থেকে ১০০, ঢেঁড়স ২০ থেকে ৩০, কাকরোল ৬০ থেকে ৭০, পটল ৪০ থেকে ৫০, বেগুন ৮০, চিচিঙ্গা ৫০, মুলা ৩০, ধুন্দুল ৫০ থেকে ৬০, পেঁপে ৪০ থেকে ৫০, লাউ ৫০ থেকে ৬০, চাল কুমড়া ৫০ থেকে ৬০, কচুর মুখি ৭০ থেকে ৮০, ঝিঙে ৬০, শসা ৮০, টমেটো ১০০, গাজর ২০০, কাঁচামরিচ ৬০ থেকে ৮০, বরবটি ৫০, ধনিয়া পাতা প্রতি কেজি ৮০ টাকা করে বিক্রি করতে দেখা গেছে।

বাজারে সবজির সরবরাহ কম থাকায় বেশির ভাগ সবজির দাম বেড়েছে বলে জানিয়েছে সবজি বিক্রেতারা।

সবজির দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তারা বলেন, হঠাৎ করে সবজির দাম বেড়ে গেছে। এভাবে চলতে থাকলে সবজি কিভাবে কিনবো।

এদিকে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকা এআই সোনালী মুরগি প্রতি কেজি ২৬০ টাকা করে বিক্রি হচ্ছে।

মুরগী দোকানদার জানান, এখন ঘরে ঘরে কোরবানির মাংস থাকার কারণেই মূলত মুরগির দাম কমেছে।

এদিকে লাল ডিম ডজন ১২০, সাদা ডিম ১১০, হাসের ডিম প্রতি পিস ১৫ টাকা করে বিক্রি হতে দেখা গেছে।

মাছ বাজারে গিয়ে দেখা যায়, পাবদা মাছ প্রতি কেজি ৩৫০-৪০০ টাকা, রুই ৩০০-৩২০ টাকা, পোয়া ৬০০ টাকা, সরপুঁটি ১৫০ টাকা, শিং ৬০০ টাকা, শোল ৭০০ টাকা, চিংড়ি ৭৫০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কৈ ২৫০ টাকা, পাঙ্গাস ১৮০ টাকা এবং কাতলা ৩৫০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

◑ ফখ|চখ

এই বিভাগের আরও খবর