চকরিয়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের সুরাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ কাইছার (৩২ চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম মিয়াজির চর পাড়া এলাকার মৃত কপিল উদ্দিন ছেলে ও নিহত শহিদুল ইসলাম শহীদ (৩১) চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জিদ্দাবাজার এলাকায় আফজাল হোসেনের ছেলে বলে নিশ্চিত করা হয়েছে।
স্থানীয়রা জানান, যাত্রীবাহী সিএনজি লামা থেকে চকরিয়া আসার সময় ও মালবাহী ট্রাক লামা যাওয়ার সময় সুরাজপুর এলাকায় গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলে মোহাম্মদ কাইছার ও শহিদুল ইসলাম শহীদ ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা অন্যান্য আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, চকরিয়া থানাধীন মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের সুরাজপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থলে ২জন ব্যক্তি নিহত হওয়ার খবর ও নিশ্চিত করা হয়েছে।
ট্রাকের চালক ও হেলপার পালাতক রয়েছে। সিএনজি ও ট্রাক পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নিহতদের পরিবার থেকে লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তাসু/চখ
