মাতামুহুরিতে ‘চট্টগ্রাম তারুণ্যের মহাসমাবেশ’ সফল করতে বিএনপির প্রস্তুতি সভা
কক্সবাজারের মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১০ মে চট্রগ্রাম বিভাগীয় তারুণ্যের মহাসমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৭ মে) বিকাল ৩ টার দিকে বদরখালীস্থ মাতামুহুরি সাংগঠনিক বিএনপির অস্থায়ী কার্যালয়ে মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়েবুল ইসলাম সবুজের সঞ্চালনায় ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ওলামাদলের সদস্য সরওয়ার কামালের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু মিয়া, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আজম, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নুরুল আলম জিকু, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম খিজির,বদরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, শাহারবিল ইউনিয়ন বিএনপির আহবায়ক হাবিবুল্লাহ মুনিরী, বিএমচর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার রুকন উদ্দিন এবং কোনাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক ডা: নুরুল কবির।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ উপজেলা যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, ওলামাদল ও মৎস্যজীবি দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, আগামী ১০ মে চট্রগ্রাম পলোগ্রাউন্ড মাঠে যে তারুণ্যের মহাসমাবেশ হবে তা লক্ষ লক্ষ তুরুণদের মহাসমাবেশ। এ মহাসমাবেশে যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের পাশাপাশি বিএনপিসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
বক্তরা আরো বলেন, এ তারুণ্যের মহাসমাবেশ থেকে আগামী জাতীয় নির্বাচনের রোড ঘোষণার জন্য জোরালভাবে দাবি করা হবে।
চখ/মীম
