সাতকানিয়ায় বাজালিয়া ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহাফুজ টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. জাহাঙ্গীর আলম ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুমিরা পাড়ার আব্দুল মালেক ড্রাইভারের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহফুজ টাওয়ারের একটি দোকানে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. জাহাঙ্গীর আলম অবস্থান করছেন গোপন এমন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার এসআই মো. নুর উদ্দিন জানান, ছাত্রলীগ নেতা মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় মামলা আছে।
-চখ।আরএ
