ফিলিস্তিনে নৃশংস হত্যার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ফিলিস্তিনের গাযায় ইসরাইলী বাহিনী নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজ শেষে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী’র আয়োজনে রানীরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি রানীরহাট যাত্রী ছাউনি’র সামনে থেকে শুরু হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে রানীরহাট পূবালী ব্যাংক চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন- চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউছুপ চৌধুরী, কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ সভাপতি ওয়াকিল আহমদ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি শাহেদ কামাল তালুকদার, অর্থ সম্পাদক ইউসুফ কামাল তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক কাজী রকিবুল হাসান মাসুদ, ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল মান্নান রনি, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক জাহেদুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন চৌধুরী খোকন, পেয়ার উদ্দিন মোহাম্মদ চৌধুরী, জসীমউদ্দীন চৌধুরী, হুমায়ূন আহমেদ, শহিদুল ইসলাম চৌধুরী, ইরফান চৌধুরী, জেলা যুবদল নেতা এবিএম সাইফুদ্দীন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমরুল হাসান চৌধুরী, জিয়া উদ্দিন মাহমুদ চৌধুরী, ইউছুপ সাগর, রাজানগর ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু মনছুর-সহ রাজানগর ইউনিয়ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
একইদিনে রাজানগর ও ইসলামপুর গাউছিয়া কমিটি বিকাল ৫টায় একই স্থানে উপজেলার ১নং রাজানগর ও ১৩নং ইসলামপুর ইউনিয়ন ইউনিয়ন গাউসিয়া কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি রানীরহাট মাদ্রাসা মসজিদ থেকে বের হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক রানীর বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে যাত্রী ছাউনি’র সামনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটি’র সভাপতি(ভারপ্রাপ্ত) এম পেয়ারুল আলম তালুকদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস চৌধুরী’র সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সভাপতি আল্লামা গাজী আবুল কালাম বয়ানী, উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সাবেক সাধারণর সম্পাদক মাস্টার জামাল উদ্দিন, সহ-সভাপতি কাজী মুহাম্মদ আইয়ুব, যুগ্ম সাধারণ সম্পাদক ছালেহ আহমদ সওদাগর, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী মামুনুল ইসলাম, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা নুরুন্নবী আলকাদেরী, নির্বাহী সদস্য ওয়াকিল আহমেদ তালুকদার, রাজানগর ইউনিয়ন ইউনিয়ন গাউসিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ শাহেদুল আলম তালুকদার।
স্বাগত বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক হাফেজ সিদ্দিক আকবর, এছাড়াও বক্তব্য দেন রাজানগর ইসলামপুর সুন্নী ঐক্য পরিষদের সভাপতি দিদারুল আলম, ইসলামপুর ইউনিয়ন গাউসিয়া কমিটির যুগ্ম সম্পাদক এইচ এম তারেক হোসাইন, রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটি থেকে বক্তব্য দেন মাস্টার রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম তালুকদার, আব্দুর রশিদ, হেলাল সওদাগর, জাহাঙ্গীর সওদাগর, মুহাম্মদ আইয়ুব আলী, শাকিল, আসিফ, মাওলানা আবু সৈয়দ, আবুল বশর, ইসলামপুর গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক দিল মোহাম্মদ, প্রচার সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
