চকরিয়ায় ট্রাক ও কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় ট্রাক ও কারের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ(৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) রাত ২ টার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ চট্রগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত ফেরদৌস আহমেদের পুত্র । এছাড়া তিনি চট্রগ্রাম টেরি বাজারস্থ মোনালিসা শপিং মলের স্বত্বাধিকারী।
হারবাং হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন বলেন, আজ রাত ২ টার সময় কক্সবাজারগামী ট্রাক ও চট্রগ্রামগামী কার চকরিয়ার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় আসলে ট্রাক ও কার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি মুচড়ে যায়। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় কার থাকা ২ জন আরোহী গুরতুর আহত অবস্থা উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়। অন্যজন চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
তিনি আরও বলেন, কার ও ট্রাকটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ট্রাকের চালক পালাতক রয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তাসু/চখ