chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্ব নারী দিবস

চট্টগ্রাম সামলাচ্ছেন প্রথম নারী ডিসি ফরিদা খানম

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের জেলা প্রশাসনের শীর্ষ পদে দায়িত্ব পেয়ে জেলা প্রশাসক হিসেবে দীর্ঘ ৭ মাস সামলাচ্ছেন ফরিদা খানম।

গতবছরের ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসক হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।১৭৭২ সালে চট্টগ্রামের জেলা কালেক্টর অফিস প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৯০ জন জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছেন। কিন্তু ব্রিটিশ শাসন, পাকিস্তান আমল বা স্বাধীনতার পরেও কোন নারী এই দায়িত্ব পাননি। ফরিদা খানমই প্রথম নারী ডিসি হিসেবে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন হন।

দায়িত্ব গ্রহনের সময় ফরিদা খানম তার এই দায়িত্ব’পালনের সুযোগকে নিজেকে সৌভাগ্যবান হিসেবে মনে করে বলেন, মানবতার সেবার জন্য এবং চট্টগ্রামের মানুষের জন্য এমন কিছু করতে চাই, যা শত বছর পরেও শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসার সাথে চট্টগ্রামের মানুষ আমার নাম স্মরণ করবে।

দায়িত্ব গ্রহণের দীর্ঘ ৭ মাসের মধ্যে তিনি জেলা প্রশাসকের কার্যালয়কে ১টি জনকল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। রুটিন কাজের বাইরে গিয়ে তিনি চেষ্টা করছেন জেলা প্রশাসকের অফিসকে মানুষের আস্থা ও নির্ভরতার জায়গায় নিয়ে যেতে।

ফরিদা খানম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ২০০১ সালে অনার্স এবং ২০০২ সালে মাস্টার্স সম্পন্ন করেন। ২৫তম বিসিএস কর্মকর্তা হিসেবে ২০০৬ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। ৯ সেপ্টেম্বর তিনি চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এরআগে ফরিদা খানম ২০০৬ সালে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে প্রথম যোগদান করে কর্মজীবন শুরু করেন। এরপর রংপুর ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার, নরসিংদী জেলার পলাশ উপজেলা, সদর উপজেলা ও শরীয়তপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন ফরিদা খানম।

এরপর টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার, ফেনী জেলার দাগনভূঞাঁ উপজেলা ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা।

এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রেষণে উপপরিচালক (ম্যাজিস্ট্রেট), বাংলাদেশ ট্যারিফ কমিশনে উপপ্রধান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদা খানম। চট্টগ্রাম জেলায় জেলা প্রশাসক হিসেবে যোগদানের পূর্বে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত ছিলেন।

◑ ফখ|চখ

এই বিভাগের আরও খবর