chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় গেল ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তাদের বেশিরভাগ অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে চিহ্নিত।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন – আমিনুর রহমান প্র. সায়েম (৩৩), মো. ইদ্রিস জীবন (৩৬), মো.ওসমান গনি (৫০), মো. কায়সার হামিদ (৩৬), মো. শফিকুল আলম (৪০), মো. শিপন (৩৩), জাফর আহম্মেদ (৬৫), মো. আবুল হোসাইন (৬০), মোঃ সানি, মো. রাব্বি হোসেন প্রকাশ হৃদয় (২৫), মোহাম্মদ সাখাওয়াত হোসেন রানা (২৪), মো. তৌহিদুল ইসলাম (২৪), মো. আজগর আলী (৪৮), মো. আলমগীর, মো. জলিল সরদার (৩৯), নিজামুল হক নিজাম (৩৫), মো. হালিম (৫৫), মো. আরিফুল ইসলাম রাবির (২৬), মো. খোরশেদ আলম (৪৪), মো. শাহজাহান (২৪), আব্দুল্লাহ প্রকাশ লোকমান (২৫), শেখ আব্দুল মান্নান (৫৯), মো. বেলাল হোসেন (৩৫) এবং মামুনুর রশিদ বাবু (৫৩)।

আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে সন্ত্রাসীবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জেএফআই/চখ

এই বিভাগের আরও খবর