chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইনানীতে যুবকের ‘আত্মহত্যা’

কক্সবাজারের উখিয়ার ইনানীতে মোহাম্মদ জুনায়েদ (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ইনানী শফিরবিল এলাকার বসতবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তিনি জালিয়াপালং ইউপির ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলমের ছেলে।

উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানান, ঘরের কক্ষে গোপনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। ব্যক্তিগত কারণে জুনাইদ আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

ওসি আরিফ হোছাইন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

-চখ/আরএ

এই বিভাগের আরও খবর