chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চন্দনাইশে রাতে কৃষিজমির মাটি কাটা, সেনা অভিযানে স্কেভেটর ড্রাম্পার জব্দ

চট্টগ্রামের চন্দনাইশে পরিবেশ আইন অমান্য করে রাতে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা বন্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে মেজর ফজলে রাব্বির নেতৃত্বে চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া তালুকদার পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

কিন্তু উপস্থিতি টের পেয়ে তার আগে পালিয়ে যাওয়ায় অভিযানে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার সঙ্গে যুক্ত কাউকে আটক করা যায়নি। তবে এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর ও একটি ড্রাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।

অভিযান শেষে পরবর্তী ব্যবস্থা হিসেবে স্কেভেটর ও ড্রাম্পার ট্রাকটি উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করা হয়।

-চখ/আরএ

এই বিভাগের আরও খবর