chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ২৩ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের ১৬ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী, অপরাধের সহযোগী ও অস্ত্রধারী রয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন – মো. হাসান (২১), মো. মেহেরাজ (২৫), জিয়াউল হক সোহেল (৪০), মো. মাসুম (২৯), আশরাফ উদ্দিন অশিক (৩৫), রুপক কান্তি নাথ (৪৫), ইসরাত আশরাফি অপি (২৪), মো. ইকবাল হোসেন শাহেদ (২৫), মো. লিমন (২৪), মো. মাহাবু আলম প্রকাশ মাহাবুব (৩৫), নবী হোসাইন (৪০), মো. নুর উদ্দিন (৩৪), মো. রিপন তালুকদার (৩০), ফজলুল হক (২৬), মো. জসিম উদ্দিন (৫২), মো. সাইফুল ইসলাম (৪২), মো. সাইদুর রহমান নাকিব (২৫), মো. শাকিল ইসলাম (১৯), ওয়াশিম আকরাম (২৪), মো. শফিউল আলম (৪২), আমান (২২), আবুল কাশেম (৫০) এবং মো. বাপ্পী (২৩)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর