শেভরন চেয়ারম্যান ড. ফরিদুল পটিয়ায় জামায়াতের প্রার্থী
চট্টগ্রামের পটিয়া-১২ সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বিএমএ নেতা ড. ফরিদুল আলম। তিনি চট্টগ্রাম শেভরন মেডিকেল হাসপাতালের চেয়ারম্যান ও মেট্রোপলিটন হাসপাতালের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হল টুডে ক্লাবে এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার ঘোষণা দেওয়া হয়।
এর আগে, উপজেলা জামায়াতের রোকনদের ভোটে প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার লোকমান চূড়ান্ত হয়েছিলেন। তবে সার্বিক বিবেচনায় জেলা জামায়াতের নেতাদের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক নেতা ড. ফরিদুল আলমকে নির্বাচিত করা হয়।
এদিকে ডা. ফরিদুল আলমের মনোনয়ন নিয়ে স্থানীয় পর্যায়ে জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। তাকে নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
-চখ/আরএ
