বোয়ালখালীতে দাড়ি কামালসহ গ্রেপ্তার ২
বোয়ালখালীতে কামাল উদ্দিন প্রকাশ দাড়ি কামাল (৫৬) ও ককটেল শফির ছেলে মো. টিপুকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দাড়ি কামাল উপজেলার পশ্চিম শাকপুরার মৃত ছালে আহমদের ছেলে। তার বিরুদ্ধে দুইটি ডাকাতি, একটি নারী ও শিশু নির্যাতন দমন এবং ৭টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে।
এছাড়া পশ্চিম চরণদ্বীপের বাসিন্দা মো. শফি প্রকাশ ককটেল শফির ছেলে টিপু একটি ডাকাতি মামলার আসামী।
বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, ডাকাতিসহ একাধিক মামলার দুই আসামি দাড়ি কামাল ও টিপুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার আদালতে আসামিদের পাঠানো হয়েছে।
-চখ/আরএ
