chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অনলাইন পোর্টাল থেকে “দৈনিক চট্টলার খবর”

গৌরবের চার বছর পূর্ণ করে পাঁচে পা রাখল জনপ্রিয় নিউজ পোর্টাল চট্টলার খবর । ২০২০ সালের ১ ফেব্রুয়ারি যুগের চাহিদা বা কালের প্রয়োজনেই আত্মপ্রকাশ করেছিল নতুন ধারার অনলাইনটি। ২০২৫ এ এসে পাঁচ বছর বয়সে নতুন চেহারা নিয়ে একটি নতুন চ্যালেঞ্জে এসে দাঁড়িয়েছে অনলাইনটি। খুশির খবর হচ্ছে, গত ৬ ফেব্রুয়ারি জনপ্রিয় অনলাইন পোর্টালটি দৈনিক পত্রিকার অনুমোদন পেয়েছে। নতুন পত্রিকাটি হলো দৈনিক চট্টলার খবর । এজন্য আমরা গর্বিত ও আনন্দিত।

সৃজনশীল চিন্তাধারা নিয়ে পথ চলা শুরু করা অনলাইনটি গত ৪ বছরে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কিন্তু নীতিগত জায়গা থেকে একচুলও সরেনি। চ্যালেঞ্জ মোকাবিলা করে ক্রমে এগিয়ে গিয়েছি আমরা। পাঠকের ভালোবাসায় চট্টগ্রামে সবচেয়ে জনপ্রিয় অনলাইনে পরিণত হয়েছে চট্টলার খবর। বর্তমানে প্রতিদিন ৩৫ হাজার পাঠক অনলানটির সংবাদ পড়ছে। দীর্ঘ চার বছরে এ অগ্রযাত্রার একটি বড় সময় চট্টলার খবর শুধু ঘটনার নেপথ্যে সংবাদ পরিবেশক হিসেবে পরিচিতি লাভ করে।

সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম ও নির্বাহী সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মুরাদ এর দক্ষ পরিচালনায় এগিয়ে যাচ্ছে চট্টলার খবর । অনলাইনটিতে একঝাঁক নবীন লেখক ও সাংবাদিক নিরলস ভাবে কাজ করছে। তাঁরা খবরের নেপথ্যে খবর বের করে এনে তুলে ধরছেন পাঠকের কাছে। তাই অল্প সময়ে পাঠকের মনে স্থান করে নিয়েছে চট্টলার খবর । সামনে চট্টলা পরিবারের পত্রিকাটিরও কদর বাড়বে বলে আশা পত্রিকা কর্তৃপক্ষের।

চট্টলার খবর  চট্টগ্রাম অঞ্চলের চিন্তাশীল ও রুচিশীল অনলাইন হিসেবে পাঠকের মনে জায়গা করে আছে দীর্ঘ সময়। চট্টলার খবর ডটকম ফেসবুক পেজ, ইউটিউব, ভিডিও-ডিজিটাল মাধ্যমের সব কটিতেই ২৪ ঘণ্টা সদা সক্রিয়।

চট্টলার খবর পরিবারে এ বছর নতুন করে যুক্ত হয়েছে দৈনিক পত্রিকা তারুণ্যের দৃপ্ত পদচারণে উদ্দীপ্ত কর্মীদের বস্তুনিষ্ঠ রিপোর্টিং ও মনোমুগ্ধকর ফিচার নিয়ে পাঠকের মন জয় করতে সহসা বাজারে আসছে এই দৈনিকটি। উদ্বোধনের অপেক্ষায় রয়েছে এটি। আজ ১০ ফেব্রুয়ারি সোমবার পত্রিকাটির উদ্বোধন উপলক্ষে নগরের দেওয়ানহাটস্থ অফিসে কেক কেটে আনন্দ উৎসব পালনের কর্মসূচী পালিত হবে। এতে সংবাদকর্মী, পাঠক, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। থাকবেন নানা পেশার লোকজন।

নতুন পত্রিকাটির শুভলগ্নে এই আনন্দঘন মুহূর্তেও আমরা আমাদের সেই প্রথম দিনের শপথ স্মরণে আনতে চাই। গণমানুষের পক্ষে, সত্যের পথে অব্যাহত থাকবে আমাদের সত্যনিষ্ঠ লেখনী। পত্রিকাটির স্লোগান রাখা হয়েছে “নিরপেক্ষ সাংবাদিকতায় আপোষহীন”। এ স্লোগানকে বুকে ধারণ করে চলতে চাই বাকিটা পথ।

সামাজিক দায়বদ্ধতার ব্যাপারে চট্টলার খবর পরিবার
সচেতন প্রথম থেকেই। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চট্টলার খবর সহযোগী ভূমিকা পালন করছে। এছাড়া অনিয়ম, দুর্নীতি,অন্যায়-অবিচার ও নারীর উপর সহিংসতা এবং কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার চট্টলার খবর। আমাদের দীর্ঘ যাত্রাপথ মসৃণ ছিল না। বেশির ভাগ সময় বৈরী পরিবেশে বন্ধুর পথ পাড়ি দিয়েই আসতে হয়েছে এতটা পথ। চট্টলার খবর আদর্শকে জলাঞ্জলি না দিয়ে টিকে আছে সগৌরবে। এটা অবশ্যই গর্বের। এই পথ চলার পাথেয় হিসেবে রয়েছে অগণিত পাঠকের শুভেচ্ছা আর ভালোবাসা।

আগামীতেও পাঠক ভালোবাসার সঙ্গী হবেন- এমন প্রত্যাশা রাখছি।

এই বিভাগের আরও খবর