chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জন্মসনদে বয়স কমিয়ে লেখা

ভর্তি, চাকরি, বিয়ে ইত্যাদিতে আমাদের দেশে অনেকেই জন্মসনদের বয়স কমিয়ে থাকেন। অনেকে তো জন্মসনদ কিংবা এনআইডিতেও বয়স কমিয়ে দেখান। ইসলামের দৃষ্টিতে এটি একটি জঘন্য মিথ্যাচার, ধোঁকা ও প্রতারণা। এগুলো মারাত্মক অপরাধ।

কেউ এমনটি করে থাকলে অবশ্যই গুনাহগার হবেন। তাই, যদি কোনোভাবে বয়স ঠিক করা সম্ভব হয় তাহলে তা করা উচিত। আর যদি কোনোভাবেই সম্ভব না হয়, তাহলে একনিষ্ঠভাবে তওবা ও ইস্তেগফার করে নিতে হবে। নতুন করে আরও কোথাও ভুল বয়সের কথা বলবে না।

হজরত ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয় সত্যবাদিতা পুণ্যের পথ দেখায়। আর পুণ্য জান্নাতের দিকে পথ নির্দেশনা করে। আর মানুষ সত্য কথা বলতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর নিকট তাকে ‘মহা-সত্যবাদী’ রূপে লিপিবদ্ধ করা হয়। আর নিঃসন্দেহে মিথ্যাবাদিতা নির্লজ্জতা ও পাপাচারের দিকে নিয়ে যায়। আর পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। আর মানুষ মিথ্যা বলতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর কাছে তাকে ‘মহা-মিথ্যাবাদী’ রূপে লিপিবদ্ধ করা হয়। -সহিহ বোখারি : ৬০৯৪

তাসু/চখ

 

এই বিভাগের আরও খবর