chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

উখিয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দুই রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়া উপজেলার টিভি টাওয়ার এলাকা থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর মৃত ঠাণ্ডা মিয়ার ছেলে আক্তার হোসেন (২৬) ও ক্যাম্প-২ এর মৃত গনু মিয়ার ছেলে মো. আব্দুর রহিম (৬৫)।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, কয়েকজন মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার খবর পেয়ে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুইজনকে উখিয়া থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর