chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেওয়ানহাটে মোটরসাইকেলকে কাভার্ডভ্যানের চাপা, অল্পের জন্য বাঁচল চালক

নগরীর টাইগারপাস-দেওয়ানহাট সংযোগ সড়কে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও প্রাইভেট কারকে চাপা দিয়েছে। এসময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোটরসাইকেল চালক শিমুল (৩৫)।  সোমবার (১৩ জানুয়ারি) রাত ৯টা ১০ মিনিটে সংযোগ সড়কের দেওয়ানহাট ব্রিজে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, বেপরোয়া গতির কাভার্ডভ্যানটি পেছন থেকে একটি মোটরসাইকেল ও প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের উপর ওঠে যায়। এসময়, মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের নিচে চাপা পরে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোটরসাইকেল চালক শিমুল (৩৫)। আপরদিকে প্রাইভেট কারটি আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এসময় কাভার্ডভ্যান চালক পালিয়ে যান।

সরেজমিনে গিয়ে দেখা যায় একটি  কাভার্ডভ্যান সড়ক বিভাজনের উপর ওঠে গেছে।  কাভার্ডভ্যানটির নিচে চাপা পরে আছে একটি মোটরসাইকেল এবং তার সামনেই একটি প্রাইভেটকার। এ ঘটনায় রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

মোটরসাইকেল চালক শিমুল (৩৫) চট্টলার খবরকে বলেন, ‘আমি সীমিত গতিতে বাইক চালিয়ে যাচ্ছি হঠাৎ পেছন থেকে কিছু একটা সজোরে আমার বাইককে ধাক্কা দেয় এবং আমি রাস্তায় পরে যাই। পেছন ফিরে দেখি আমার গাড়ি কাভার্ডভ্যানের নিচে পড়ে আছে। ’

কর্তব্যরত ডিউটি অফিসার বিষয়টি নিশ্চত করে বলেন, অতি শীঘ্রই দুর্ঘটনাকবলিত গাড়িগুলো থানায় নিয়ে যাওয়া হবে।

চখ/ককন

 

এই বিভাগের আরও খবর