chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিভিন্ন গ্রেডে ৭৯ কর্মী নেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতে ১০ ধরনের পদে ৭৯ কর্মী নিয়োগ দেওয়া হবে । জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে কোটা পদ্ধতি অনুযায়ী কর্মী বাছাই ও নিয়োগ করা হবে।

প্রজ্ঞাপনে জানা যায়, আগ্রহীরা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। এইচএসসি পাসের প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: চট্টগ্রাম

বয়স: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সর্বোচ্চ ৩২ বছর

নিয়োগ পরীক্ষা: প্রার্থী নির্বাচনে রচনামূলক লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হতে পারে।

তবে বেশ কিছু পদে এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে। নিয়োগ পরীক্ষার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত পরীক্ষা পদ্ধতি ও বন্দর কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার বিধিমালা অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা হবে।

পরীক্ষার প্রস্তুতি: ৯ম থেকে ১৬তম গ্রেডের পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদ ও শিক্ষাগত যোগ্যতা অনুসারে প্রশ্নপত্র ও প্রশ্নের ধরনেও ভিন্নতা থাকবে।

উপরে গ্রেডের পদগুলোতে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর চাওয়া হয়েছে। এসব পদের পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে ১ম বা ২য় শ্রেণির সরকারি চাকরির পরীক্ষার মতোই। অর্থাৎ প্রস্তুতি নিতে হবে এসএসসি থেকে স্নাতক পর্যায়ের বই থেকে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চাওয়া পদের ক্ষেত্রে ৯ম থেকে দ্বাদশ শ্রেণি ও নির্ধারিত ডিপ্লোমার পাঠ্যবই থেকে প্রস্তুতি নিতে হবে।

এইচএসসি যোগ্যতার পদের বেলায় ৯ম-১০ম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত পাঠ্যবই অনুসারে প্রস্তুতি নিতে হবে। ড্রাইভার পদের প্রস্তুতি নিতে হবে ৫ম থেকে ৮ম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বই থেকে। সবগুলো পদের ক্ষেত্রেই সাধারণ জ্ঞান ও পদসংশ্লিষ্ট বিষয় সম্পর্কে জানাশোনা থাকতে হবে। বিগত পরীক্ষার প্রশ্নপত্র দেখলে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

নিয়োগ বিজ্ঞপ্তি: www.cpa.gov.bd

আবেদনের শেষ সময়: তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৫

আবেদন লিংক: https://cpadigital.gov.bd:5302/

জেএফআই/চখ

এই বিভাগের আরও খবর