chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

উখিয়ায় ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ আরাফাত (২২) উখিয়ার পালংখালী ইউনিয়নের পুঁটি বুনিয়া গ্রামের হাজী জালালের ছেলে।

ওসি মোহাম্মদ আরিফ হোসেন বলেন, প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি যে, চোর সন্দেহে নিহত যুবককে মারধর করে তার কয়েকজন প্রতিবেশী। পরে তাকে সেখান নিয়ে সেনা ক্যাম্পের সামনে রেখে পালিয়ে যায় নির্যাতনকারীরা। পরে সেনা সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর