যে গ্রামে ৩৭ বছর ধরে পালিত হচ্ছে বিজয় দিবস
কি শিশু, কি বৃদ্ধ সবাই যেন মেতে উঠেছেন বিজয় দিবস উদযাপনের আনন্দ উল্লাসে। এই উপলক্ষে গ্রামবাসীরা মিলে আয়োজন করেন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে এ আয়োজনটি করে আসছেন চট্টগ্রামের মিরসরাইয় ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতি গ্রামের বাসিন্দারা।সেই ধারাবাহিকতায় সোমবার (১৬ই ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে দিনটি পালন করে গ্রামের সাধারণ মানুষ।
আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম, মিরসরাই প্রেসক্লাবে ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন।
গ্রামটির অনুষ্ঠান পরিচালনা কমিটির উপদেষ্টা মাস্টার আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক সাফায়েত মেহেদী ও সাবেক সাধারণ সম্পাদক সানাউল্লাহ যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রূপালী ব্যাংকের আবুতোরাব ব্রাঞ্চ ম্যানেজার সাইফুল ইসলাম শাহীন,ব্যবসায়ী আবু সাঈদ বাহার, সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, ব্যাংক কর্মকর্তা নাজিম উদ্দিন, গ্রামটির বাসিন্দা হারুনের রশিদ, আবুল হাশেম।
আয়োজকরা জানিয়েছেন, ১৯৮৭ সালে গ্রামে তৎকালীন যুবকদের নেতৃত্বে ইছামতি যুব কল্যাণ সংগঠন নামের একটি সংগঠনের জন্ম হয়। সে থেকে গ্রামবাসীরা মিলে ক্লাবের ব্যানারে এই অনুষ্ঠানটি উদযাপন করে আসছিল।সাম্প্রতিককালে ঘূর্ণিঝড়ে সংগঠনের নিজস্ব কার্যালয় ভেঙে পড়ার পর। গ্রামবাসীদের ব্যানারে এবারের বিজয় দিবস উদযাপন করা হয়। যেন সংগঠনের প্রতি মানুষের আবেগ জন্মে। আবার ও যেন সংগঠনটি পুরো গঠন করা যায়।
সাবেক ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম বলেন, মানুষ থাকলে সমস্যা থাকবে। বছরের একটি দিন হলেও সামাজিক, রাজনৈতিক, পারিবারিক সকল সমস্যাকে দূরে ঠেলে দিয়ে সামাজিক কাজের সময় দিবেন। তাহলে দেখবেন আপনাদের অনেকগুলো সমস্যা সহজে সমাধান হয়ে গেছে।
তিনি আরো বলেন, এই যে আজকে যুবকদের ভিতরে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে এখানে অনেকের মতের ভিন্নতা আছে , রাজনৈতিক ভিন্নতা আছে কিন্তু খেলার জন্য সবাই এক।এ ধরনের কর্মকাণ্ড আপনাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়াবে একজনের প্রতি আরেকজনের মমতা বোধ বাড়াবে। যেকোনো বিপদে-আপদে ঐক্যবদ্ধতা আপনাদের পক্ষে দাঁড়াবে। আপনারা সামাজিকভাবে ঐক্যবদ্ধ হতে পেরেছেন এটাকে আমি স্যালুট জানাই। আমি আশাকরি এটিকে আপনারা চলমান রাখবেন।
চখ/ককন
