chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জিইসির মোড়ে ক্যান্ডি ও ডিয়ারলি ফুডে অস্বাস্থ্যকর পরিবেশ

চট্টগ্রাম নগরীতে সিটি কর্পোরেশনের উদ্যোগে নেওয়া ভেজাল বিরোধী ও উচ্ছেদ অভিযানে ৭৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা পরিচালিত অভিযানে, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, মেয়াদবিহীন পণ্য রাখা ও অপরিচ্ছন্ন কাঁচা ও রান্না করা খাবার একসাথে ফ্রিজে সংরক্ষণ করার অপরাধে জিইসি মোড়স্থ ক্যান্ডি কারখানাকে ৪০ হাজার ও ডিয়ারলি ফুড কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অভিযানে, জিইসি মোড় থেকে ২নং গেইট পর্যন্ত রাস্তার উভয়পাশের  ফুটপাত থেকে প্রায় ৫০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন।

 

 

চখ/মীম 

এই বিভাগের আরও খবর