chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চোরাই বাইক উদ্ধারে গিয়ে মিলল ট্যাক্সিও, গ্রেপ্তার ৪

নগরীতে চোরাই মোটরসাইকেল ও ট্যাক্সিসহ চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। বুধবার রাতে ইপিজেড থানার নিউমুরিং এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় রাইড শেয়ারকারী মোটরবাইক চালক মো. মোমিন উদ্দিনের (৪৩) মোটরসাইকেলটি ইপিজেড থানাধীন চৌধুরী মার্কেটের সামনে পাকা রাস্তা থেকে চুরি হয়। এ ঘটনায় ইপিজেড থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

পুলিশ গত ১১ ডিসেম্বর রাত ১২:৩০টায় চুরির সঙ্গে জড়িত জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জামশেদ, ফয়সাল উদ্দিনকে আটক করেন। তাদের তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধার করে। এসময় গত ৯ ডিসেম্বর চমেক হাসপাতালের সামনে থেকে চুরি যাওয়া সিএনজি ট্যাক্সিটি ডবলমুরিং এলাকা থেকে  উদ্ধার করা হয়।

-চখ/আরএ

 

এই বিভাগের আরও খবর