chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে সিইপিজেডে কার্টন কারখানায় ভয়াবহ আগুন

চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেডে) একটি কার্টন প্রস্তুতকারক প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এই আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন এই তথ্য জানিয়েছেন এবং ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ইপিজেড বেপজা গেটের পাশে ইউনিটি অ্যাক্সেসরিজ নামে ওই কারখানায় আগুনের খবর পেয়ে প্রথমে ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও দুটি ইউনিট বাড়ানো হয়।

তবে তাৎক্ষণিকভাবে এ আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

 

চখ/মীম

 

এই বিভাগের আরও খবর