chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শনাক্ত ৫৭০

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৭০ জন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৯৭ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১৩৮ জন, খুলনা বিভাগে ৬৪ জন, বরিশাল বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, সিলেট বিভাগে দুইজন ও রংপুর বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৯৪ হাজার ৮৮৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫১৪ জনের।

এদিকে, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ৬২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার একজন।

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

 

 

 

চখ/মীম

এই বিভাগের আরও খবর