chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়ালো

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০৪ জনে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুর এমন পরিস্থিতির কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে বরিশাল বিভাগের একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুজন, উত্তর সিটির দুজন এবং খুলনা বিভাগের দুজন রয়েছেন।

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৫৫, চট্টগ্রাম বিভাগে ৫৪, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৩, ঢাকা উত্তর সিটিতে ১১৩, ঢাকা দক্ষিণ সিটিতে ১১১, খুলনা বিভাগে ৯২, রাজশাহী বিভাগে ২৮, ময়মনসিংহে ৩০, রংপুরে ১২ এবং সিলেটে ১ জন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৩ হাজার ৬৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী। একই সময়ে ডেঙ্গুতে ৫০৪ জন মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে ৫১ দশমিক ৪০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৬০ শতাংশ পুরুষ।

 

 

চখ/মীম

এই বিভাগের আরও খবর