আনোয়ারায় ছিনতাইকারী আটক করলো সেনাবাহিনী
আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের পারকি সৈকত এলাকায় বেড়াতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়ে সেনা সদস্য।
আনোয়ারায় পারকি সমুদ্র সৈকত থেকে ফেরার পথে পর্যটকদের মারধর করে লুট করার ঘটনায় ছিনতাইকারী দলের সদস্য মো. ইমন (২৫) কে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার ( ২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সমুদ্র সৈকত থেকে তাকে আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, সৈনিক সুফিয়ান ও তার বন্ধুরা পারকি বীচ থেকে ফেরার পথে ছিনতাইকারীরা তাদের আটকিয়ে মারধর করে আনুমানিক ২৯হাজার টাকা ও ৩ টি হেলমেট নিয়ে পালিয়ে যায়। এসময় সৈনিক সুফিয়ান ও তার বন্ধুরা ইমন নামের ছিনতাইকারী দলের এক সদস্যকে ধরে ফেলতে সক্ষম হলেও বাকি ৬ ছিনতাইকারী পালিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে সেনাবাহিনীর টহল টিম আসামিকে ক্যাম্পে নিয়ে আসে। এসময় তার কাছ থেকে লাইসেন্স বিহীন ১টি সিএনজি ও ১টি ছুরি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।বাকি ৬ ছিনতাইকারী হল- মোঃ মামুন, আলমগীর, রাশেদ, হেলাল, ওলি ও মহিউদ্দিন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, এক ছিনতাইকারীকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী, আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
চখ/মীম
