chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ওয়ান ব্যাংকে চাকরি, প্রবেশনে বেতন ৫৫,০০০ টাকা

বেসরকারি ওয়ান ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘স্পেশাল ক্যাডার অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য আবেদন চলছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও।

 

পদের নাম: স্পেশাল ক্যাডার অফিসার (৮ম ব্যাচ)

 

পদসংখ্যা: নির্ধারিত নয়

 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স/৪ বছরের স্নাতক ডিগ্রি/বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম তিনটি প্রথম শ্রেণির ডিগ্রি থাকতে হবে। তৃতীয় শ্রেণি থাকলে আবেদন করা যাবে না।

 

আবেদনের বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর

 

কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়

 

বেতন: প্রবেশন সময়কালে ৫৫,০০০ টাকা

 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

 

আবেদনের শেষ সময়: ২৩ নভেম্বর ২০২৪

 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

https://hotjobs.bdjobs.com/jobs/onebank/onebank12.htm

 

এই বিভাগের আরও খবর