chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

উখিয়ার পালংখালী সীমান্তে মিলল ১ লাখ বার্মিজ ইয়াবা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টায় বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) পালংখালী বিওপির টহলদল ফারির বিল নামক স্থানে অভিযান চালিয়ে এসব জব্দ করেন।

৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী অভিযানের সত্যটা নিশ্চিত করে বলেন, মিয়ানমার হতে একটি বিশাল ইয়াবার চালান বাংলাদেশ আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা । অভিযান টের পাচারকারীরা পালিয়ে যায় । ওই সময় বিজিবি টহলদল পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

মাদক কারবারীকে সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিজিবির সুবেদার।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর