সেনাবাহিনীর হাতে দুই পেশাদার চোর আটক আনোয়ারায়
আনোয়ারায় নাগরদোলার লোহার এ্যাংগেল চুরি করে বিক্রয় করার অভিযোগে দুই চোরকে আটক করেছে সেনাবাহিনী। ১৪ নভেম্বর বিকালে উপজেলার বারশত ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মো. আরমান উদ্দিন জিসান (১৯) ও মো. ওসমান শামীম জয় (১৮) বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।
সেনাবাহিনী সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে বোয়ালিয়া গ্রামে নাগরদোলার লোহার এ্যাংগেল চুরি করে বিক্রয় করার সময় স্থানীয় লোকজন দুই চোরকে আটক করে। পরে স্থানীয়রা সেনাবাহিনীর কাছে তুলে দেন দুই চোরকে।
আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. নাফিস সাদিক রিফাত জানান, আটককৃত দুইজন স্থানীয় পেশাদার চোর। এলাকায় বিভিন্ন সময় চুরি ঘটনা ঘটিয়েছে। তাদেরকে আটক করে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
-চখ/আরএ
