chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিখোঁজের ১০ দিন পরও সন্ধান মেলেনি স্কুল ছাত্র খাইরুলের

সীতাকুণ্ডে নিখোঁজের ১০ দিনও সন্ধান মিলেনি স্কুল পড়ুয়া ছাত্র মোঃ খায়রুল ইসলাম (১৬) এর। সে সীতাকুণ্ড ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের জাফর নগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

এ বিষয়ে ১৩ নভেম্বর বুধবার নিখোঁজ স্কুল শিক্ষার্থী খায়রুলের মা সেলিনা আক্তার সীতাকুণ্ড মডেল থানায় একটি জিডি করেন। জিডি নম্বর ৭১১।

জিডিতে উল্লেখ করা হয় তাঁর ছেলে খায়রুল ইসলাম গত ০৩ নভেম্বর২০২৪ইং সকাল ৯ টায় বাড়ী থেকে বের হয়ে এখন পর্যন্ত সে আর বাড়ী ফিরে আসেনি। এরপর তার স্বজনরা সীতাকুণ্ড সহ বিভিন্ন স্থানে অনেক খোঁজা খুঁজি করার পরও তাকে পাওয়া যায়নি। তার পিতার নাম মোঃ খোকন,গ্রাম ইয়াকুব নগর,সীতাকুণ্ড পৌরসভা ১ নম্বর ওয়ার্ড।

 

চখ/ফাহিম

এই বিভাগের আরও খবর