chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে মাদক মামলার আসামি র‌্যাবের হাতে ধরা

চট্টগ্রাম মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আমজাদ হোসেনকে (৪৭) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

সোমবার (১১ নভেম্বর) র‌্যাব সূত্রে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, গত ৯ নভেম্বর চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার ওই ব্যক্তি চট্টগ্রাম জেলার পটিয়া থানার মামলা নং-৩২(১)২১, জি আর-০২/২০২১, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

গোপন সংবাদের ভিত্তিতে আমজাদ হোসেন চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন নামার বিল এলাকায় অবস্থান করছে; উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০৯ নভেম্বর বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে ।

গ্রেফতার আমজাদ হোসেন নোয়াখালী জেলা হাতিয়া থানাধীন পূর্ব রসুলপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে নোয়াখালী জেলার হাতিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর