chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মুম্বাইয়ে শ্যুটিং সেটে আহত শাকিব খান

ভারতে বরবাদ সিনেমার শুটিংয়ের সময় শুটিংসেটে আহত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে শুটিং করছিলেন তিনি। সেখানেই একটি দৃশ্যে অভিনয়ের সময় চোখে আঘাত পেয়েছেন নায়ক।

বিষয়টি নিশ্চিত করেছেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়। ভারত থেকেই তিনি জানালেন, কীভাবে আঘাত পেয়েছেন শাকিব খান।

মেহেদী জানান, শুটিংয়ের সময় ফ্লোরের একটি দরজায় প্রচণ্ড আঘাত লাগে শাকিব খানের। চোখের ঠিক ওপরে এই আঘাত লেগেছে। এরপর নায়ককে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত ভয়ের কোনো কারণ নেই। শাকিব খান শঙ্কামুক্ত রয়েছেন। নায়ককে ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছে।

ইউ/চখ

এই বিভাগের আরও খবর