ভয়াবহ বন্যায় স্থগিত রিয়াল মাদ্রিদের ম্যাচ
স্পেনের ভ্যালেন্সিয়ায় ভয়াবহ বন্যার পরিণতি হিসেবে লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে ভ্যালেন্সিয়ার শনিবারের (২ অক্টোবরের) নির্ধারিত ম্যাচ স্থগিত করা হয়েছে। ম্যাচটি ভ্যালেন্সিয়ার মাঠে হওয়ার কথা ছিল।
মূলত ভ্যালেন্সিয়ার মাঠের এই সপ্তাহের সবগুলো ম্যাচ স্থগিত করার জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) অনুরোধ করেছিল লা লিগা। এরপর গতকাল বৃহস্পতিবার ম্যাচের ভ্যালেন্সিয়ার এই সপ্তাহের সব ম্যাচ নতুন সূচিতে আয়োজন করার ঘোষণা দিয়েছে আরএফইএফ।

এর আগে গত বুধবার কোপা দেল রের চারটি ম্যাচও স্থগিত করার ঘোষণা দেয় আরএফইএফ। নারী ফুটবলে স্থগিত করা হয়েছে লিগা এফ-এর দুটি ম্যাচ। যার একটি রিয়ালের বিপক্ষে লেভান্তের ম্যাচ।
বন্যায় অন্তত ১৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ বহু মানুষ। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ হানা দেওয়ার পর স্প্যানিশ সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে।
চখ/মীম
