chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক স্যান্টনার

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার দায়ে নেতৃত্ব ছেড়েছিলেন কেইন উইলিয়ামসন। এবার নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে মিচেল স্যান্টনারের নাম।

আসছে শ্রীলংকা সফরে স্যান্টনার আপাতত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করবেন স্যান্টনার। তবে স্থায়ীভাবে সাদা বলে নিউজিল্যান্ডের দায়িত্ব কে নেবেন সেই সিদ্ধান্ত এখনও হয়নি।

শ্রীলংকা সিরিজের দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন অলরাউন্ডার নাথান স্মিথ ও উইকেটকিপার ব্যাটসম্যান মিচ হে। যেখানে নিউজিল্যান্ড দল এখন টেস্ট সিরিজ খেলতে আছে ভারতে। তিন ম্যাচে সিরিজের প্রথম টেস্টে ভারতের মাটিতে ঐতিহাসিক জয়ও পেয়েছে তারা। টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও রুর্ক, রাচিন রবীন্দ্র, টিম সাউদি, কেইন উইলিয়ামসন— ভারত সফরের দলে থাকা ৮ ক্রিকেটারকে শ্রীলংকার বিপক্ষে বিবেচনা করা হয়নি। উইলিয়ামসন অবশ্য চোটের কারণে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলেও নেই।

২টি-টোয়েন্টি ও ৩ টি ওয়ানডে শ্রীলংকা সফরে খেলবে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচ ৯ নভেম্বরে। ডাম্বুলায় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে।

নিউ জিল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, জ্যাক ফউকস, ডিন ফক্সক্রফট, মিচেল হে, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, টিম রবিনসন, ন্যাথান স্মিথ, ইশ সোধি, উইল ইয়াং।

ইউ/চখ

এই বিভাগের আরও খবর