chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, আরও ২০৯ জন হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও ২০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার (১৪ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১১৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ২০৯ জন, ঢাকা বিভাগে ১৩৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০৯ জন, খুলনা বিভাগে ১৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ২১ জন এবং সিলেট বিভাগে পাঁচ জন  রয়েছেন।

২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ৭৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, চলতি বছরে মোট ৩৯ হাজার ৭২৪ জন ছাড়পত্র পেয়েছেন।  এদিকে গত মঙ্গলবার (৮ অক্টোবর) প্রকাশিত এক জরিপে ডেঙ্গু আক্রান্তের দিক থেকে চট্টগ্রাম নগরীর সাতটি এলাকাকে ‘লাল বা অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে জেলা সিভিল সার্জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত সেপ্টেম্বর মাসে শনাক্ত হওয়া ৫১৫ জন ডেঙ্গুরোগীর তথ্য বিশ্লেষণ করে এ জরিপ তৈরি করা হয়েছে। তালিকায় নগরীর ২৩টি এলাকাকে লাল, হলুদ, নীল ও সবুজ জোনে ভাগ করা হয়।

চখ/ককন

এই বিভাগের আরও খবর