chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঁশখালীতে চোলাই মদসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের বাঁশখালীতে ৮ লিটার চোলাই মদসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৮টায় উপজেলার বৈলছড়ি পশ্চিম চেঁচুরিয়া কাথরিয়াগামী রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন – রবি দাশ (২৮) বৈলছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম চেচুরিয়া গ্রামের তাপস দাসের ছেলে ও মো. আব্দুল্লাহ (৩৫) বৈলছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওবায়দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, এলাকায় মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে গোপনে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ৮ লিটার মদসহ রবি দাশকে আটক করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মাদকসহ গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

তাসু/চখ

 

এই বিভাগের আরও খবর