" স্যারের বলে আছো বেশ, ক্যামিক্যালে জীবন শেষ"
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে এশিয়ান পেইন্টেস কারখানার শ্রমিকদের কর্মবিরতি
চট্টগ্রামের মিরসরাইয়ে এশিয়ান পেইন্টস কারখানায় চাকুরী স্থায়ী করনের এক দফা দাবিতে কর্ম বিরতি ঘোষণা দিয়ে মানববন্ধন করছে শ্রমিকরা।
আজ রবিবার (৬ অক্টোবর) বেলা ১১ টার দিকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের এশিয়ান পেইন্টস কারখানার সামনে এই কর্মসূচি পালন করেন অস্থায়ী শ্রমিকরা।
মানববন্ধনে আন্দোলনরত শ্রমিকরা শ্লোগান দেন স্যারের বলে আছো বেশ, ক্যামিক্যালে জীবন শেষ”।

স্যারের বলে আছো বেশ, ক্যামিক্যালে জীবন শেষ”
শ্রমিকরা দাবি করেন, আমরা দীর্ঘদিন এখানে কাজ করে অভিজ্ঞতা অর্জন করলেও আমাদের চাকরিতে স্থায়ী না করে ম্যানেজম্যান্ট বাইরে থেকে অনভিজ্ঞ লোক নিয়ে এসে তাদের চাকরি দিচ্ছে। আমাদের চাপ দেয়া হয় অনভিজ্ঞদের কাজ শেখানোর জন্য।
তারা আরও বলেন, আমাদের এক দফা এক দাবি আমাদের সকল অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ী করতে হবে। এই সিদ্ধান্ত কতৃপক্ষ আমাদের দ্রুত জানাতে হবে। দাবি মানা না হলে আমাদের কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে এশিয়ান পেইন্টসের ম্যানেজার (এ্যাডমিন) রুহুল আমিন বাবুর মুঠোফোনে বেশ কয়েক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
তাসু/চখ
