chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আনোয়ারায় সাগরে ভাসমান অজ্ঞাত লাশ উদ্ধার

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দগহিরা ছিপাতলী ঘাট এলাকা থেকে বঙ্গোপসাগরে ভাসমান একটি অজ্ঞাত (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এসময় লাশের শরীরে কোন কাপড় দেখা যায়নি।

গহিরা বারআউলিয়া নৌ-পুলিশের ইনচার্জ টিটু দত্ত জানান, দুপুরে স্থানীয়দের খবরে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের এখনো কোন পরিচয় পাওয়া যায়নি। তবে লাশটি একটি মুসলিম পরিবারের। আমরা ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি, পরিচয় না পেলে আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে বেওয়ারিশ হিসেবে হস্তান্তর করা হবে।

 

চখ/পবর

এই বিভাগের আরও খবর