chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামসহ ২ বিভাগে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের আভাস

দেশের তিন বিভাগে আগামী দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে। বুধবার বেলা ১১টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টিপাতের কারণে অগ্রিম সতর্কতা জানানো হয়।

আবহাওয়া অধিদফতরের এই বার্তায় বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কাও রয়েছে।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

চখ/ককন

এই বিভাগের আরও খবর