chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২৪ ঘণ্টায় হজের নিবন্ধন করলেন ২৯ জন

২০২৫ সালের যারা পবিত্র হজ করতে চান তাদের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে শুরুতেই হজ নিবন্ধনের ভাটা পড়েছে। এক দিনে নিবন্ধন করেছেন মাত্র ২৯ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২৮ জন বাকি একজন বেসরকারি ব্যবস্থাপনায়।

এদিকে এবারও ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করার সুযোগ পাবেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ নিবন্ধন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। সরকারি- বেসরকারি দুই মাধ্যমেই এই নিবন্ধন কার্যক্রম চলবে। প্রাথমিক নিবন্ধনের সময়ের পর আর সময় বাড়ানো হবে না।

জানা গেছে, ৩ লাখ টাকা জমা দিয়ে এ নিবন্ধন করা যাবে। বাকি টাকা পর্যায়ক্রমে দিতে হবে।

 

তাসু/চখ

 

এই বিভাগের আরও খবর