chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বায়েজিদে লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে মানববন্ধন

কারাবন্দি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনাবাসীরা নগরীর বায়েজিদ এলাকায়  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ।

রবিবার (১৮ আগস্ট) বিকালে নেত্রকোনাবাসী চট্টগ্রামের পক্ষে ব্যানারে  ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মদন উপজেলার বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত  নেতাকর্মী বিকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেয়।পরে তারা অক্সিজেন – দুইনাম্বারগেট প্রধান সড়কে  বায়েজিদ এলাকায় মানববন্ধন করেন।

তারা কারাবন্দি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন মদন  উপজেলা ৭নং ওয়ার্ডের বি এন পির নেতা মো তহিদ মিয়া , মো . রুস্তম ,মো.কামাল হোসেন,  মীর ছোটন, মিলন, শাহ আলম, ছোটন, সোহরাব, জিয়া , মাজু এবং মদন উপজেলা যুবদলের নেতা মো. সুবল সহ অন্যান্যরা।

চখ/বিদ্যুৎ

এই বিভাগের আরও খবর