সেন্টমার্টিনে ২ কেজি ক্রিস্টাল মেথ ও বিদেশী মদসহ আটক ৭
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও বিপুল পরিমাণ বিদেশী মদসহ আটক ৭ জনকে আটক করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১৪ আগস্ট) ভোররাত ৩ টায় বাংলাদেশ কোস্ট গার্ডের গোপন সূত্রে, পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ হতে আনুমানিক ১ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে বাংলাদেশ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ হতে আনুমানিক ০১ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে বাংলাদেশ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বোটটি তল্লাশী করে ৮৩ বোতল বিদেশি মদ ও ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) সহ ৭ জন মাদক চোরাচালানকারীকে আটক করা হয়।
জব্দকৃত বিদেশী মদ ও ক্রিস্টাল মেথ (আইস) সহ আটককৃত ৭ জন মাদক চোরাচালানকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
মুহভ/চখ