chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অন্তর্বর্তী সরকারের সহায়তা করবে ভারত-যুক্তরাজ্য

বাংলা‌দেশ ও ভারতের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দি‌ল্লি। অন্যদিকে শ‌া‌ন্তি, শৃঙ্খলা, জবাব‌দি‌হিতা ও গণতা‌ন্ত্রিক ধারা ফি‌রি‌য়ে আন‌তে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা কর‌বে যুক্তরাজ‌্য।

পররাষ্ট্র উপদেষ্টা মো তৌহিদ হোসেন এর সঙ্গে বুধবার (১৪ আগস্ট) মন্ত্রণালয়ে সৌজন‌্য সাক্ষাৎ ক‌রেন বাংলা‌দে‌শে নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা এবং ব্রিটিশ হাইক‌মিশনার সারাহ কুক।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তারা এমন তথ্য জানান।

ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা ব‌লেন, আজকে শুধু সৌজন্য সাক্ষাত ছিল। কোন এজেন্ডা ছিল না। দুই দে‌শেরে মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত।

ব্রিটিশ হাইক‌মিশনার সারাহ কুক ব‌লেন, শ‌া‌ন্তি, শৃঙ্খলা, জবাব‌দি‌হিতা ও গণতা‌ন্ত্রিক ধারা ফি‌রি‌য়ে আন‌তে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা কর‌বে যুক্তরাজ‌্য।

 

তাসু/চখ

 

এই বিভাগের আরও খবর