‘তুফানে’র নায়ক শাকিব খানের দাম এখন দ্বিগুণ
শোনা যাচ্ছে ঢালিউড বাদশা শাকিব খান এবার তাঁর পারিশ্রমিক বাড়িয়ে দ্বিগুণ করেছেন। চলতি বছরে নির্মাতা রায়হান রাফির ‘তুফান’ সিনেমায় অভিনয়ের দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তিনি। দেশ ছাপিয়ে ‘তুফান’ এখন সার বিশ্বে আলোচিত একটি সিনেমা। এই অ্যাকশন ধাঁচের সিনেমাটি বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ১৫টি দেশে দাপটের সাথে চলছে।
জানা গেছে, এর আগে আগের বছরগুলোতে সিনেমা প্রতি ৪০ থেকে ৫০ লাখ টাকা পারিশ্রমিক নিতেন শাকিব খান। তবে ‘প্রিয়তমা’ সিনেমা দর্শকনন্দিত হওয়ার পর থেকে পারিশ্রমিকের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল ১ কোটি টাকা! সর্বশেষ চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ ও ‘তুফান’ সিনেমার জন্য কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি।
‘তুফান’ সিনেমায় শাকিব খান ছাড়া আরও অভিনয় করেছেন চঞ্চল, মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।
দেশের গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘তুফান’ সাফল্যের পর পরবর্তী সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন ঢালিউড বাদশা শাকিব খান। এখন থেকে তিনি সিনেমার জন্য ২ কোটি পারিশ্রমিক নেবেন। তবে পারিশ্রমিক বৃদ্ধি করে দুই কোটি টাকা নেওয়া প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি বর্তমান সময়ে দেশের সেরাদের সেরা এই অভিনেতা।
মুন/চখ
