chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামের মেয়রের সাথে বরিশালের মেয়রের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে নগরীর টাইগারপাসের চসিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দুই মেয়র সরকারের রূপকল্প-২০৪১ বাস্তবায়নে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এ সময় মেয়র রেজাউল চসিকের শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের কার্যক্রম ও ব্যাপকতা তুলে ধরলে চসিকের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন বরিশালের মেয়র।

সাক্ষাতকালে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, প্যানেল মেয়র আফরোজা কালাম, চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, আবদুস সালাম মাসুম, আবুল হাসনাত মো. বেলাল, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. ইমাম হোসেন রানা, প্রধান প্রকৌশলী শাহীন-উল-ইসলাম, বিসিসির প্যানেল মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তারা।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর