chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনার মতো ডেঙ্গুও প্রতিরোধ সম্ভব : মেয়র

‘রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সোসাইটির নেতৃবৃন্দ, মসজিদে জুমার নামাজে মাধ্যমে নাগরিকদের সচেতন করতে পারলে করোনার মতো ডেঙ্গুও প্রতিরোধ সম্ভব’-বলে মন্তব্য করেছেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার (২জুলাই) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) টাইগারপাসের কার্যালয়ে ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের চারপাশে যে সমস্ত জায়গায় এডিস মশা জন্মায় সেই সমস্ত জায়গায় যাতে এডিস মশা জন্মাতে না পারে সেই ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। নালা-নর্দমায় এডিস মশা জন্মায় না। পরিস্কার ও বদ্ধ পানি এডিস মশার প্রজনন ক্ষেত্র। তাই বসা-বাড়ির আশে-পাশে ডাব ও নারকেলের খোসা, প্লাস্টিকের বোতল, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ছাদ বাগান ও ফ্রিজে জমানো পানি তিন দিনের বেশি যাতে জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এটি আমাদের সকলের দায়িত্ব। ’

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর বিগ্রেডিয়ার জেনারেল তসলিম, ফৌজদার হাট বিআইটিআইডি পরিচালক ডা: মো: সাখওয়াত উল্লাহ্, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার ডা: হোসাইন সরোয়ার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মো: নরুল হায়দার, ভারপ্রাপ্ত জেলা কীটতত্ববিদ সৈয়দ মো: মঈন উদ্দীন।

এতে আরও উপস্থিত ছিলেন- চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: ইমাম হোসেন রানা, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রন কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ।

সভায় আগত বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ ডেঙ্গু প্রতিরোধে তাদের মতামত তুলে ধরেন।

চখ/ককন  

 

 

 

এই বিভাগের আরও খবর