chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফটিকছড়িতে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বল আনতে গিয়ে তারের সাথে লেগে বিদুৎস্পৃষ্ট হয়ে সালাউদ্দিন তাসিন (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) উপজেলার সমিতির হাটের রাজা মিয়া চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন তাসিন রাজা মিয়া চৌধুরী বাড়ির বাবুর ছেলে ও সমিতির হাট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

সমিতির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আজগর সুমন বলেন, সালাউদ্দিন তাসিন বাড়িতে বল খেলার সময় চাচার ঘরে গিয়ে বল পড়ে৷ সেখানে ভবন নির্মাণ কাজ চলছিল।

এমতাবস্থায় বলটি কুড়াতে গেলে তারের সাথে লেগে বিদুৎস্পৃষ্ট হয়ে ছেলেটি মারা যায়।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর