chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি তবে শনাক্ত হয়েছে ৩৩ জন।

 

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৩ জন। ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ ২৬ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ৯৭৪ জন। একই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৭৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৫৭ লাখ পাঁচ হাজার ৫৬৩টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার চার দশমিক ২৬ শতাংশ।

 

সম/চখ

এই বিভাগের আরও খবর