চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাত, প্রতারক আটক
বিদেশী এনজিও ইউনিসেফে চাকুরীর প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারককে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ জুন) নগরীর কোতোয়ালী থানার চেরাগী পাহাড় এলাকা থেকে প্রতারককে আটক করে পুলিশ। এরপর তাকে কোতোয়ালী থানায় নিয়ে যায় । কয়েকঘন্টা বৈঠকে প্রতারক তাকে পাহাড়তলী থানায় পাঠানো হয়।
প্রতারকের নাম মোজাম্মেল হক মিলন।সে নিজেকে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা পরিচয় এবং নিজের বাড়ী কক্সবাজার জেলায় বলে জানায়।
ভুক্তভোগীরা জানান, চাকরির দেওয়ার নামে তাদের কাছ থেকে ৬০ লাখ টাকা টাকা নেই সে প্রতারক। আজ সন্ধ্যায় চেরাগী পাহাড়ের বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর সৈনিক লীগের একটি সভায় যোগ দিতে আসে মোজাম্মেল। এখবর পেয়ে প্রতারিত নারী পুরুষ মিলে মোজাম্মেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সম/চখ