নোয়াখালীর এক জেলের মরদেহ মিললো সন্দ্বীপে
নোয়াখালীর সুবর্ণচরের এক জেলের অর্ধগলিত রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে সন্দ্বীপের উড়িরচর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সন্দ্বীপের উড়িরচর ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন কামাল মিয়ার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।উদ্ধারের পর খোঁজ নেওয়া হলে মরদেহের পরিচয় পাওয়া যায়। নিহত ব্যক্তির নাম মো. রিপন (৫২) এবং তিনি নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দা।পেশায় তিনি একজন জেলে।
স্থানীয়রা জানায়, গত ২৮ মে নিজ বাড়ি থেকে রিপন ও তার ভগ্নিপতি জামাল পৃথক সময়ে মেঘনা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর ২৯ মে দুপুর ২টার দিকে নিহত রিপনের বোনের স্বামী মো. জামাল উদ্দিন (৩৭) বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফেরার পর তার স্ত্রী স্বামীর লুঙ্গিতে লেগে থাকা রক্ত দেখে ফেললে জামাল ভোর বেলায় চট্টগ্রাম যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয়ে যায়।এখনো সে বাড়ি ফিরেনি বলে জানা যায়।
জামালের চুরি করা ফিশিং বোট স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় মালিকের কাছে ফিরিয়ে দেয় রিপন।সেই সাথে আরো চুরির ঘটনা ঘটালে জামালকে পুলিশে ধরিয়ে দেয় রিপন।এরপর জামাল দু’দিন জেল খেটে বেরিয়ে এসে লোকজন নিয়ে রিপনকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ করে মৃত রিপনের ছেলে।
সম/চখ